Print Date & Time : 08 November 2026 Sunday 03:48 pm

রোনালদো’র মোট গোল কত?

image

জাতীয় অর্থনীতি স্পোর্টস: ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদোর পেশাদার ক্যারিয়ারে মোট গোলের সংখ্যা বর্তমানে ৯৮৫টি। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে চলেছেন এই পর্তুগিজ মহাতারকা।

১,৩৪৩টি অফিসিয়াল ম্যাচ খেলে তিনি ক্লাব ও জাতীয় দলের জার্সিতে এই অভাবনীয় পরিসংখ্যান গড়েছেন। এর মধ্যে ক্লাব ফুটবলে তার গোলসংখ্যা ৮৩৯টি—যার বড় অংশ এসেছে রিয়াল মাদ্রিদের হয়ে (৪৫০ গোল)।

এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডে ১৪৫টি, জুভেন্টাসে ১০১টি, স্পোর্টিং সিপিতে ৫টি এবং সৌদি ক্লাব আল নাসরের হয়ে ১৪৮টি গোল করেছেন তিনি।

অন্যদিকে, দেশের জার্সিতে ২৩৪ ম্যাচে ১৪৬টি গোল করে তিনি পুরুষ আন্তর্জাতিক ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

৪১ বছর বয়সেও সমানতালে পারফর্ম করে চলা সিআরসেভেন এখন ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ১,০০০ গোলের জাদুকরী মাইলফলক ছোঁয়া থেকে মাত্র ১৫ গোল দূরে রইলেন।

জা. অর্থনীতি/এআর