Print Date & Time : 08 November 2026 Sunday 02:34 am

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে দ্বিতীয় জয় ভারতের

image

জাতীয় অর্থনীতি স্পোর্টস: নিউজিল্যান্ডের বিপক্ষে স্বল্প পুঁজির ম্যাচে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স এবং শেষ পর্যন্ত বৃষ্টির কারণে ডিএলএস পদ্ধতিতে ৪ রানের নাটকীয় জয় তুলে নিয়েছে ভারত। এই জয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।

শনিবার (৭ নভেম্বর) ওয়েলিংটনে বৃষ্টির কারণে ম্যাচটি ৪৭ ওভারে নেমে আসে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় পেসারদের বিধ্বংসী বোলিংয়ের মুখে পড়ে মাত্র ১৩৪ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। জবাবে ১৩৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই শুভমান গিল ও বিরাট কোহলির উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ভারত। তবে শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুলের দায়িত্বশীল ব্যাটিং দলকে সেই বিপদ থেকে উদ্ধার করে।

স্কোর যখন ৭ উইকেটে ১১৩ রান, তখন বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়। ডিএলএস পদ্ধতিতে তখন লক্ষ্যমাত্রার চেয়ে ৪ রান এগিয়ে থাকায় জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

জা. অর্থনীতি/এআর