Print Date & Time : 08 November 2026 Sunday 02:06 am

শ্রীলঙ্কাকে হারিয়ে সেমির দৌড়ে টিকে রইল বাংলাদেশ

image

জাতীয় অর্থনীতি স্পোর্টস: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালের লড়াইয়ে শক্তভাবে টিকে রইল ফরিদ হাসানের দল।

ওমানের আল আমিরাত স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে আহসান আল মুমিনের অনবদ্য ৮২ এবং জারিফ সিয়ামের ৫৯ রানের সুবাদে ২৪৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। লঙ্কানদের পক্ষে সেথমিকা সেনেভিরত্নে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে পড়ে শ্রীলঙ্কা। সেনুজা ওয়েকুনাগোদার একা লড়াই সত্ত্বেও ২০০ রানেই গুটিয়ে যায় লঙ্কানরা। 

বাংলাদেশের পক্ষে তাফিউল আলম, শেখ আতিকুর, রুবায় ইসলাম ও রবিউল হাসান প্রত্যেকে দুটি করে উইকেট নিয়ে দলের জয় নিশ্চিত করেন। এই জয়ের পর সোমবার (৯ নভেম্বর) মালয়েশিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

জা. অর্থনীতি/এআর