Print Date & Time : 07 November 2026 Saturday 10:36 pm

উদ্বোধনী দিনেই জমজমাট আয় পেল সুরিয়ার ‘সিন’

image

জাতীয় অর্থনীতি বিনোদন: জিতু মাধবান পরিচালিত নতুন তামিল সিনেমা ‘সিন’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েই আয়ের দিক থেকে বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা শুরু করেছে। প্রথম দিনেই সিনেমাটি বিশ্বব্যাপী মোট ৩৪.২৫ কোটি রুপি আয় করে চমৎকার সূচনা নিশ্চিত করেছে। 

দীপাবলির উৎসবে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রে তামিল তারকা সুরিয়া, নাজরিয়া নাজিম ও নাসলেন প্রধান চরিত্রে অভিনয় করেছেন। ভারতের বাজার থেকে সিনেমাটি প্রথম দিনে তুলে নিয়েছে ১৯.১৫ কোটি রুপি নেট। যার গ্রস বা মোট সংগ্রহ দাঁড়িয়েছে ২২.২৫ কোটি রুপি। দেশের বাইরের আন্তর্জাতিক বাজার থেকেও বিশ্বজুড়ে প্রায় ১২ কোটি রুপির গ্রস কালেকশন এসেছে। 

এর মধ্য দিয়ে চলতি বছরে মুক্তি পাওয়া সুরিয়ার আগের দুই সফল সিনেমা ‘কারুপ্পু’ (১৫.৫০ কোটি রুপি) এবং ‘বিশ্বনাথ অ্যান্ড সন্স’-এর প্রথম দিনের আয়ের রেকর্ড ছাড়িয়ে গেছেন এই অভিনেতা। 

উল্লেখ্য, শুক্রবার (৬ নভেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সিন’। মালয়ালম পরিচালক জিতু মাধবানের তামিল ভাষার এই অভিষেক নির্দেশনা প্রথম সপ্তাহান্তেই আয় আরও বাড়াবে বলে আশা করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।

জা. অর্থনীতি/এআর