নিজস্ব প্রতিবেদক: বছরের অন্যতম বড় অনলাইন কেনাকাটার উৎসব ‘১১.১১ – দ্য বিগেস্ট সেল অব দ্য ইয়ার’ নিয়ে আসছে ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ। আগামী ১০ নভেম্বর রাত ৮টা থেকে শুরু হয়ে এই মেগা ক্যাম্পেইন চলবে ২১ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
রোববার (৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আয়োজনের বিভিন্ন অফার ও সুবিধার কথা জানায় প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের ১১.১১ ক্যাম্পেইনে ইলেকট্রনিকস, ফ্যাশন, প্রসাধনী ও হোম অ্যাপ্লায়েন্সসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্যে বড় ধরনের মূল্যছাড় মিলবে। এর মধ্যে ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০ শতাংশ, হট ডিলে ৭৫ শতাংশ এবং ক্লিয়ারেন্স সেলে ৮০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাবেন ক্রেতারা। এ ছাড়া মেগা ডিলে সর্বনিম্ন বাজারমূল্যে পণ্য কেনার সুযোগের পাশাপাশি নির্দিষ্ট পণ্যে থাকছে ফ্রি ডেলিভারি সুবিধা। ক্যাম্পেইনের প্রথম দিনে ৬ থেকে ৭ ঘণ্টার জন্য 'ব্র্যান্ড রাশ আওয়ার'-এ দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর পণ্যে মিলবে বিশেষ ছাড়।
ক্রেতাদের কেনাকাটাকে আরও সাশ্রয়ী করতে ১৮টিরও বেশি ব্যাংক, কার্ড স্কিম ও মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা করেছে দারাজ। বিকাশ, নগদ, সিটি ব্যাংক, ইবিএল, মাস্টারকার্ডসহ নির্ধারিত পেমেন্ট পার্টনারদের মাধ্যমে কেনাকাটায় সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক ও অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। এ ছাড়া নির্দিষ্ট ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ৬ মাসের শূন্য শতাংশ সুদে কিস্তি (EMI) সুবিধা পাবেন গ্রাহকরা।
ক্যাম্পেইনে বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে উপহার ও পুরস্কার জেতার সুযোগ। ‘১১.১১ জ্যাকপট’-এ অংশ নিয়ে মাস্টারকার্ড ব্যবহারকারীদের মধ্যে সর্বোচ্চ কেনাকাটাকারী জিতে নিতে পারবেন আইফোন ১৮ প্রো ম্যাক্স (২৫৬ জিবি)। অন্যান্য অফারের মধ্যে ‘অ্যাড টু কার্ট অ্যান্ড উইন’ প্রতিযোগিতায় ওয়াশিং মেশিন, বেবি বাইসাইকেল ও ওয়াটার হিটার জেতার সুযোগ রয়েছে।
এবারের ১১.১১-এ প্লাটিনাম পার্টনার হিসেবে যুক্ত রয়েছে হিমালয়া, রেকিট বেনকিজার, ইউনিলিভার, এসিআই, ম্যারিকো ও হায়ার। পাশাপাশি বাটা, লোটো, রিয়েলমি, নেসলে, এসার ও টিপি-লিংকের মতো আন্তর্জাতিক ও দেশীয় স্বনামধন্য ব্র্যান্ডগুলো গোল্ড ও সিলভার স্পন্সর হিসেবে অফার দিচ্ছে।
অনলাইন কেনাকাটার এই বড় আয়োজন প্রসঙ্গে দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক বেন ই জানান, ক্রেতারা যেন তাদের প্রয়োজনীয় পণ্যগুলো সাশ্রয়ী মূল্যে এবং স্বাচ্ছন্দ্যে কিনতে পারেন, সে বিষয়টি মাথায় রেখেই ব্র্যান্ড ও পেমেন্ট পার্টনারদের নিয়ে এবারের অফারগুলো সাজানো হয়েছে।