Print Date & Time : 08 November 2026 Sunday 08:14 pm

নাজিবের জোড়া গোলে জয় পেল পাকিস্তান

image

জাতীয় অর্থনীতি স্পোর্টস: মাত্র দুই ম্যাচেই তিন গোল করে সাফে পাকিস্তানের নতুন গোলমেশিনে পরিণত হয়েছেন ১৯ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড নাজিব উল্লাহ। তার অসাধারণ পারফরম্যান্সেই নতুন করে সেমিফাইনালের স্বপ্ন দেখছে দলটি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচেই গোল করে নিজের প্রতিভার জানান দিয়েছিলেন নাজিব। আর আজ মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করে পাকিস্তানকে ৩-০ ব্যবধানের বড় জয় এনে দিয়েছেন তিনি। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রাখে পাকিস্তান। চতুর্থ মিনিটে পেনাল্টি থেকে মিকেল আবদুল্লাহ প্রথম গোল করার পর, নবম ও চব্বিশতম মিনিটে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন নাজিব।

পাঞ্জাবের ভাক্কার থেকে উঠে আসা এই তরুণ ক্লাব ফুটবলে খান রিসার্চ ল্যাবরেটরিজের হয়ে খেলেন। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ৩-২ ব্যবধানে হারলেও নাজিবের এই দুর্দান্ত ফর্ম পাকিস্তানের সেমিফাইনালের পথকে নতুন আশা জুগিয়েছে। ১১ নভেম্বর ভারত ও মালদ্বীপ ম্যাচের ফলের ওপর নির্ভর করছে পাকিস্তানের ভাগ্য।

জা. অর্থনীতি/এআর