Print Date & Time : 08 November 2026 Sunday 07:58 pm

অনুর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ: ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন নাইজেরিয়া

image

জাতীয় অর্থনীতি স্পোর্টস: প্রথম আফ্রিকান দেশ হিসেবে ফিফা অনুর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপে শিরোপা জিতে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে নাইজেরিয়া। মরক্কোর রাবাতে অনুষ্ঠিত ফাইনালে জাপানকে ২-১ গোলে হারিয়ে এই ইতিহাস গড়ে ‘ফ্লেমিঙ্গোস’রা।

মরক্কোর প্রসিজিয়াস মাঠে অনুষ্ঠিত রোববারের ফাইনালে ম্যাচের ৩৯ মিনিটে আওয়াউ বাশিরুর দূরপাল্লার দুর্দান্ত শটে এগিয়ে যায় নাইজেরিয়া। বিরতির পরপরই ৪৭ মিনিটে ওলুয়েবুবে উমেজিয়াকুর লব শটে ব্যবধান ২-০ হয়। ৮০ মিনিটে জাপানের ফুকি ইতো এক গোল পরিশোধ করলেও শেষ পর্যন্ত লিড ধরে রেখে জয় নিশ্চিত করে নাইজেরিয়া।

ম্যাচসেরার পুরস্কার জেতেন অলরাউন্ড পারফরম্যান্স করা উমেজিয়াকু। ২০২২ সালে তৃতীয় স্থান অর্জন করা দলটি টুর্নামেন্টের দশম আসরে এসে মহাদেশের প্রথম দল হিসেবে বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরল। এই জয়ে আফ্রিকান ফুটবলে নতুন এক সোনালী অধ্যায়ই সূচিত হলো।

জা. অর্থনীতি/এআর