তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে বিদ্যুৎ বিভ্রাট, অন্ধকারে ৬৮ হাজার বাড়ি
রেকর্ডভাঙা তীব্র তাপপ্রবাহের কবলে পড়া ফ্রান্সে তাপমাত্রা সর্বোচ্চে পৌঁছানোর পূর্বাভাসের মধ্যেই দেশটির পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ৬৮ হাজার পরিবার।