সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ❙ ১১ কার্তিক ১৪৩৩

জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় পলান উদ্দীন (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।