লাইসেন্স ছাড়াই মশার কয়েল উৎপাদন, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
কিশোরগঞ্জের ভৈরবে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়া অবৈধভাবে মশার কয়েল উৎপাদন ও বাজারজাত করার দায়ে তিনটি কেমিক্যাল প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।