মিরসরাইয়ে পাচারের আগেই ৩০০ বস্তা সার জব্দ
চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গোপসাগর হয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারকালে ৩০০ বস্তা ইউরিয়া সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
