মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে ‘আর্জেন্টাইন ফ্যানস গেট টু গেদার’ মিছিল চলাকালে ঘটলো অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। ব্রাজিলের কট্টর এক সমর্থক দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকদের দলে যোগদান করেন। এই দৃশ্য দেখে রাজনগরের ব্রাজিল সমর্থকরা মুখ লুকানোর জায়গা পাচ্ছেন না।
শনিবার (৬ জুন) রাজনগরে আয়োজিত আর্জেন্টাইন ফ্যানসদের মিলনমেলায় এ ঘটনা ঘটে।
ফুটবল নিয়ে দুই দলের সমর্থকদের মাঝে চলা খুনসুটির মধ্যেই এক ব্রাজিল ভক্ত দুধ দিয়ে গোসল করে ঘোষণা দেন, আজ থেকে আমি আর্জেন্টিনার সমর্থক।
মুহূর্তেই হাসির রোল ওঠে আর্জেন্টিনা সমর্থকদের। এই সময় তাকে বুকে জড়িয়ে নেন তারা।
এক আর্জেন্টাইন সমর্থক বলেন, ভাই ব্রাজিল সাপোর্ট করতো। খেলায় হারতে হারতে সে নিজেই দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় চলে আসছে। আমরা তাকে সাদরে গ্রহণ করেছি। ওয়েলকাম টু দ্য বেস্ট টিম।
ফুটবল বিশ্বকাপ এলেই বাংলাদেশের অলিগলিতে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে এমন মজার লড়াই লেগেই থাকে। রাজনগরের এই ঘটনা আবারও প্রমাণ করলো, ফুটবল শুধু খেলা না, এটা ভালোবাসা, আবেগ আর বিনোদনের মিশ্রণ।
—জা. অর্থনীতি/এনজে
