মৌলভীবাজার প্রতিনিধি: বাজেট নিয়ে বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, জনগণের বাজেটকে যারা গণবিরোধী বলে তারা কখনও জনগণের বন্ধু হতে পারে না।
বুধবার (১৭ জুন) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভিক্টোরিয়া কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী ঘোষণা দেন, আগামী ১ বছরের মধ্যে সকল নারী চা শ্রমিকদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে।
তিনি বলেন, পুরুষদের পাশাপাশি নারীদের স্বাবলম্বী করতে চায় সরকার। চা শ্রমিকদের চিকিৎসাসহ নানা সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করেন তিনি।
তারেক রহমান বলেন, ৫০ জন চা শ্রমিককে ঘর তৈরির জন্য ২ লাখ টাকা করে দেওয়া হচ্ছে। ১৫০ জন চা শ্রমিকের সন্তানদের স্কলারশিপ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকারের লক্ষ্য পরিষ্কার, বাংলাদেশ ও দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা।
তারেক রহমান বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না, দেশের গণতন্ত্র কেউ নষ্ট করতে পারবে না। যদি দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে হয়, যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশকে গড়তে হয় তাহলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
জনগণের টাকা আর পাচার হতে দেয়া হবে না, জনগণের টাকা জনগণ ও দেশের ভাগ্যের পরিবর্তনে কাজ করা হবে। টাকার কোনো অভাব হবে না। যারা জনগণের টাকা বিদেশে পাচার করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া হবে, বলেন প্রধানমন্ত্রী।
দীর্ঘ ২১ বছর পর মৌলভীবাজার সফরে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর ১টায় শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। বিকেল ২টা ৩০ মিনিটে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানে যোগ করেন।
মৌলভীবাজার বাসীর উদ্দেশ্য তারেক রহমান বলেন, আজ আমি একটি কথা পরিষ্কার করে বলতে চাই। এই যে আমরা বাজেট দিয়েছি—এটি জনগণের বাজেট। এই বাজেট গ্রামের কৃষকের, চা বাগানের শ্রমিকের, গার্মেন্টসের বোনের, প্রবাসী ভাইয়ের বাজেট।
দেশ আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে উন্নয়ন, অন্যদিকে ষড়যন্ত্র। আমি আপনাদের নিশ্চিত করে বলতে চাই—জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। দেশের গণতন্ত্র কেউ নষ্ট করতে পারবে না। যদি দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে হয়, যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হয়, তাহলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, মৌলভীবাজার এসেছে আমি খুব আনন্দিত। চায়ের দেশ মানুষের কথা আমি কখন ভুলিবে না।
এর আগে সকালে বিমানে করে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে বিশেষ বাসে করে সড়কপথে দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া মাঠে আসেন তিনি। পরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে আসেন। তার আগমনকে কেন্দ্র করে পুরো মৌলভীবাজার উৎসবের নগরীতে পরিণত হয়েছে।
—জা. অর্থনীতি/এনজে
