নিজস্ব প্রতিনিধি: দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং ভারতের মেঘালয় ও আসামে গত ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে।
শনিবার (১১ জুলাই) সকাল ৯টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, দেশের কয়েকটি এলাকায় ১০০ থেকে ১৫০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে সিলেটের জাফলংয়ে ১৫৬ মিলিমিটার এবং বান্দরবানের লামায় ১৫৫ মিলিমিটার। এছাড়া কক্সবাজারের টেকনাফে ১৩৯ মিলিমিটার, কিশোরগঞ্জের ভৈরব বাজারে ১৩০ মিলিমিটার, বান্দরবানে ১২২ মিলিমিটার, চট্টগ্রামে ১০৯ মিলিমিটার এবং চট্টগ্রামের নারায়ণহাটে ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এছাড়া রাজশাহীতে ৮৫ মিলিমিটার, সুনামগঞ্জের ছাতকে ৮০ মিলিমিটার, রাঙামাটিতে ৬৩ মিলিমিটার, চট্টগ্রামের পাঁচপুকুরিয়ায় ৬২ মিলিমিটার, সিরাজগঞ্জে ৬২ মিলিমিটার, খুলনায় ৬১ মিলিমিটার এবং গাইবান্ধায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এদিকে ভারতের উজানেও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মেঘালয়ের আর. কে. এম, সোহরায় ১৯৪ মিলিমিটার, চেরাপুঞ্জিতে ১৬২ মিলিমিটার, মাওকিরওয়াতে ১০৫ মিলিমিটার, আসামের দিব্রুগড়ে ১০৫ মিলিমিটার এবং ত্রিপুরার অমরপুরে ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের পাশাপাশি উজানে অব্যাহত এই ভারী বৃষ্টিপাতের কারণে সংশ্লিষ্ট নদ-নদীর পানি বৃদ্ধি এবং নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
—জা. অর্থনীতি/এএইচএ
