হলিউড অভিনেত্রী র‌্যাচেল ব্রুক স্মিথের অজানা লড়াই

জাতীয় অর্থনীতি বিনোদন: ‘সেন্টার স্টেজ: টার্ন ইট আপ’ সিনেমায় ক্যাট পার্কার চরিত্রে অভিনয় করে রাতারাতি বিশ্বজুড়ে খ্যাতি কুড়িয়েছিলেন হলিউড অভিনেত্রী ও প্রখ্যাত ড্যান্সার র‌্যাচেল ব্রুক স্মিথ। পরবর্তীতে ‘আয়রন ম্যান ২’ এবং ‘বারলেস্ক’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রে গ্ল্যামারাস উপস্থিতি দিয়ে দর্শকদের মন জয় করলেও এই সাফল্যের নেপথ্যে লুকিয়ে আছে গভীর মানসিক ট্রমা ও এক ভিন্নধর্মী সংগ্রামের গল্প।

শৈশবে অ্যারিজোনায় জিমন্যাস্টিকস দিয়ে তার জীবনের শুরু হলেও কোচদের মানসিক নির্যাতন ও বিষাক্ত পরিবেশের কারণে প্রতিনিয়ত মানসিকভাবে ভেঙে পড়তেন তিনি। মাত্র ১৪ বছর বয়সে হাত ভাঙার পর সেই যন্ত্রণাদায়ক ক্ষেত্র থেকে মুক্তি পান স্মিথ। বিষণ্নতা কাটানোর উদ্দেশ্যে পরবর্তীতে নাচ এবং মানুষের সাইকোলজি নিয়ে পড়াশোনা শুরু করেন।

image

পাশাপাশি ‘সুপারহিউম্যান: দ্য ইনভিজিবল মেড ভিজিবল’ প্রামাণ্যচিত্রে মনস্তাত্ত্বিক অনুশীলন ও শক্তি গবেষণায় অংশ নিয়ে বিকল্প বিজ্ঞানের জগতেও তিনি আলোচনার জন্ম দেন।

৭ নভেম্বর এই বহুমুখী গুণী অভিনেত্রী ৩৯তম জন্মদিনে পা রাখলেন। জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে নিজের মেধা ও মানসিক শক্তিতে তিনি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। জন্মদিনের এই মাহেন্দ্রক্ষণে তাকে শুভেচ্ছা।

জা. অর্থনীতি/এআর