বায়ুদূষণে বিশ্বের দ্বিতীয় অবস্থানে ঢাকা

অনলাইন ডেস্ক: বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারে সূচকে ঢাকার বায়ুমান স্কোর ছিল ১৬৫, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

এই তালিকায় ১৭৪ স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। তৃতীয় অবস্থানে থাকা কঙ্গোর কিনশাসার স্কোর ১৫৭। ভারতের কলকাতা ১৫৩ স্কোর নিয়ে চতুর্থ এবং পাকিস্তানের লাহোর ১৪৯ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচকে ১৫১ থেকে ২০০ স্কোর পর্যন্ত বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

জা.অর্থনীতি/এসআই