এমপির দ্বিতীয় বিয়ের কাবিননামায় নতুন তথ্য
ছবি: জাতীয় অর্থনীতি

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা-৪ আসনের আলোচিত এমপি জি এম নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ের কাবিননামা সম্প্রতি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। ভিডিও ও কাবিননামা নিয়ে তৈরি হওয়া বিতর্কের বিষয়ে জি এম নজরুল ইসলাম জানান, ভিডিওতে দৃশ্যমান নারীটি তার আইনসম্মত দ্বিতীয় স্ত্রী (মরিয়ম খাতুন)।

মঙ্গলবার (২১ জুলাই) নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া কাবিননামা অনুযায়ী, বরের নাম জি এম নজরুল ইসলাম (পিতা: মৃত জনাব আলী গাজী, মাতা: কাঞ্চন বিবি; সাং- ইসমাইলপুর, শ্যামনগর, সাতক্ষীরা)। কনের নাম মোছাঃ মরিয়ম খাতুন (পিতা: মোঃ মাসুম বিল্লাহ, মাতা: কাকুলী; সাং- দেবীপুর, গাবুরা, শ্যামনগর, সাতক্ষীরা)। কাবিননামা অনুযায়ী কনের জন্মতারিখ ২৭/০৫/১৯৯৮ ইং এবং বিয়ের তারিখ ১৭/০৬/২০২৪ ইং। কাবিননামায় দেনমোহর ধার্য করা হয়েছে (তিন লক্ষ টাকা।

এমপি জি এম নজরুল ইসলাম জানান, গত ১৭ জুন পারিবারিকভাবে এবং ধর্মীয় ও আইনি রীতি মেনেই তাদের বিবাহ সম্পন্ন হয়। বয়স ও পারিবারিক ব্যবধানের কারণে বিষয়টি প্রাথমিকভাবে গোপন রাখা হয়েছিল। তার শ্বশুর মাসুম বিল্লাহর পারিবারিক বিরোধ ও রাজনৈতিক প্রতিপক্ষের চক্রান্তের অংশ হিসেবে পরিকল্পিতভাবে তাদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার সম্মানহানির চেষ্টা করা হয়েছে জানিয়ে তিনি এ ঘটনার পেছনে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ব্যক্ত করেন।

স্থানীয়রা জানান, এমপি সাহেবের প্রতিবেশী হয়েও ফেসবুকের মাধ্যমে জানতে পারেছে দ্বিতীয় স্ত্রী রয়েছে। এর আগে তারা জানতো উনার একটিই বিয়ে। আজকেই প্রথম শুনেছে। 

এদিকে জেলা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সূত্রসমূহ থেকে জানানো হয়েছে, কাবিননামার সত্যতা ও পারিবারিকভাবে বিয়ের বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন এবং পুরো ঘটনাটির পেছনে কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত চক্রান্ত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। —জা. অর্থনীতি/এলএটি