চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: টানা বৃষ্টির ফলে সৃষ্ট বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা আয়োজনের সব রকম প্রস্তুতি নিয়েছে বোর্ড। বোর্ডের অধীন ৫ জেলার পরীক্ষা আগামী ২৭ জুলাই শুরু হবে।

স্থগিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি তৈরি করা হবে। সে অনুযায়ী বোর্ডটির অধীন ৫ জেলায় পরীক্ষা নেওয়া হবে। শিগগির এ সূচি প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য নিশ্চিত করেছেন।

—জা. অর্থনীতি/এএইচএ