২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহদী
ছবি সংগৃহীত

সিলেট প্রতিনিধি: হবিগঞ্জে আটকের ২১ ঘণ্টা পর থানা থেকে মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্যসচিব মাহদী হাসানসহ তিনজন।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২টার পর হবিগঞ্জ সদর থানা থেকে পরিবারের জিম্মায় মুচলেকা দিয়ে তারা মুক্ত হন।

এর আগে সোমবার বিকেল ৫টার দিকে জেলা শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের প্রস্তুতির সময় পুলিশ তাদের আটক করে। থানা থেকে বের হয়ে মাহদী হাসান অভিযোগ করে বলেন, কোনো মামলা বা ওয়ারেন্ট ছাড়াই অন্যায়ভাবে তাদের ওপর চড়াও হয়ে আটক করা হয়েছে, যা স্বৈরাচারী আচরণের সামিল।

অন্যদিকে, হবিগঞ্জ সদর থানার ওসি জাহেদুল হক জানান, নিরাপত্তার স্বার্থে এবং পূর্বানুমতি ছাড়া সমাবেশের উদ্যোগ নেওয়ায় তাদের আটক করা হয়, পরে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।  

—জা. অর্থনীতি/এলএটি