নজরুল বর্ষ উপলক্ষে শেরপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতি
ছবি: জাতীয় অর্থনীতি

শেরপুর প্রতিনিধি: ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে শেরপুরে নানা ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কর্মসূচি আয়োজনের লক্ষ্যে জেলা কমিটির সদস্যদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও দেশপ্রেমের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এসব কর্মসূচি সমন্বিতভাবে বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়। 

উল্লেখ্য, ২০২৬ সালের ২৫ মে থেকে শুরু হওয়া ‘নজরুল বর্ষ’ উদযাপন চলবে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত।

সভায় পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, প্রেসক্লাবের সভাপতিসহ জেলা কমিটির সদস্য ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

—জা. অর্থনীতি/এলএটি