শাবিপ্রবিতে পিআইবির ৩ দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু
ছবি: জাতীয় অর্থনীতি

সিলেট প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্টচেক ও এআই ব্যবহার’ শীর্ষক তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আগামী ২২ আগস্ট পর্যন্ত এ কর্মশালা চলবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) সেমিনার কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম। 

পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও কোর্স সমন্বয় করেন পিআইবির প্রকাশনা ও ফিচার বিভাগের সহযোগী সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন।

শাবিপ্রবি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মরত ৪০ জন সংবাদকর্মীকে নিয়ে আয়োজিত এই কর্মশালার প্রথম দিনে রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বুম বাংলাদেশের প্রতিনিধি, ফ্যাক্টচেকার ও এআই বিশেষজ্ঞ তাওসিফ আকবর।

—জা. অর্থনীতি/এলএটি