দেশের আইনজীবীদের মান নিয়ে সংশয় আছে: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক: দেশে প্রায় ৮০ হাজার আইনজীবী থাকলেও তাদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, নতুন আইনজীবীদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা নেই। এ ঘাটতি পূরণে বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, সুপ্রিম কোর্টে প্রায় ১৮ হাজার আইনজীবী রয়েছে তাদের মধ্যে ভালো আইনজীবী কতজন, তা জানার কোনো উপায় নেই। এটিই তিক্ত বাস্তবতা।

আইনজীবী হয়ে অর্থের মানদণ্ডে সব মূল্যায়ন না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অর্থের পিছনে নয়, ছুটতে হবে পেশাদারিত্বের পেছনে।

—জা.অর্থনীতি/জেআরটি