দেশে ফিরে নেপালের অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: নেপালে আকস্মিক বন্যা, টানা বৃষ্টি ও ভূমিকম্পের কারণে দুর্যোগপূর্ণ পরিস্থিতির মুখে পড়েছিল ঢাকাই সিনেমার অভিনেত্রী অপু বিশ্বাস অভিনীত নতুন সিনেমা ‘শিকার’-এর শুটিং দল। বৈরী আবহাওয়ায় যোগাযোগব্যবস্থা ব্যাহত হলেও শুটিং শেষ করে নিরাপদে দেশে ফিরেছে পুরো টিম।

কামরুজ্জামান রোমান পরিচালিত ‘শিকার’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে সম্প্রতি নেপালে যান অপু বিশ্বাস। তার সঙ্গে বাংলাদেশ ও কলকাতার একাধিক শিল্পী এবং কলাকুশলীও ছিলেন।

পাহাড়ি অঞ্চলের মনোরম পরিবেশে শুটিং চলছিল। তবে হঠাৎ অতিবৃষ্টি, বন্যা এবং ভূমিধসের কারণে পরিস্থিতি দ্রুত বদলে যায়। দেশটির বিভিন্ন এলাকায় সড়ক পানিতে তলিয়ে যায় এবং কোথাও কোথাও ভূমিধসের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

শয্যাশায়ী প্রীতি জিনতা, ‘কঢ়ী-চাওয়াল’ পাঠান প্রতিবেশী

এ পরিস্থিতিতে দ্রুত শুটিং শেষ করে দেশে ফেরার সিদ্ধান্ত নেয় সিনেমাটির সংশ্লিষ্টরা।

শুক্রবার (২৮ আগস্ট) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অপু বিশ্বাস।

তিনি জানান, পুরো শুটিং দল নিরাপদে ছিল, তবে একসঙ্গে সবাইকে নিয়ে দেশে ফেরার বিষয়টি ছিল বেশ চ্যালেঞ্জের।

অপু বিশ্বাস বলেন, নেপালে থাকা অবস্থায় আমরা বড় ধরনের কোনো সমস্যায় পড়িনি। শেষ পর্যন্ত নিরাপদে দেশে ফিরতে পারায় শান্তি লাগছে।

খালেদা জিয়ার সাজে চমকের ‘চমক’, নেটিজেনদের প্রশংসা

নেপালের ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি বলেন, ‘এ দুর্যোগটা আসলে খুবই দুঃখের এবং খুবই কষ্টের, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। কারণ হতাহতরা হয়তোবা আমার আপনজন নয়, কিন্তু তারা আমার আপন এবং আপনাদেরও আপন।’

তিনি আরো বলেন, ‘আসলে সত্যি বলতে গেলে, যাদের খুব বড় ক্ষতি হয়, এটা তারাই বলতে পারে এবং যেহেতু আমরা স্বচক্ষে নেপালিদের কথা শুনেছি, আজাহারি দেখেছি, এটা ভাষায় কীভাবে বলব, এটা আমার জানা নেই।’

—জা.অর্থনীতি/এনজে