‘দূর পাটওয়ারী যা এখান থেকে, পাটোয়ারী ডালিতে পরিণত হবে’
ছবি: জাতীয় অর্থনীতি

মৌলভীবাজার প্রতিনিধি: বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়ায় আয়োজিত জনসভায় সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এনপিপির কঠোর সমালোচনা করেছেন স্থানীয় সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে কুলাউড়া উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই জনসভায় তিনি সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও কিছু রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেন।

এ জনসভায় বক্তব্য দেওয়ার সময় এনপিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে উদ্দেশ্য করে এমপি শকু বলেন, ‘দূর পাটওয়ারী যা এখান থেকে, পাটোয়ারী ডালিতে পরিণত হবে।’ 

এ সময় এনপিপি নেতাকর্মীদের বয়স ও অভিজ্ঞতা নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, তাদের রক্ত গরম হলেও তারা '৫২, '৯০ কিংবা একতন্ত্রী গণতন্ত্র ও বাকশালের ইতিহাস জানে না। জানলেও তা বলে না।  একই সঙ্গে তারা ১৯৭১ সালের অর্জিত স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশবিরোধীদের সাথে হাত মিলিয়েছে বলে তিনি অভিযোগ তোলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুলাউড়া উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে সভায় যোগ দেন। এতে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গসংগঠনের স্থানীয় নেতারাও বক্তব্য রাখেন। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

—জা. অর্থনীতি/এলএটি