যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের পর্ষদ ও দ্বি-মাসিক সভা
ছবি: সংগৃহীত

কর্পোরেট ডেস্ক: ‘প্রাইমারী ডিলারস বাংলাদেশ লিমিটেড’ (পিডিবিএল) এর ৬৫তম পর্ষদ সভা এবং ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পিডিবিএল চেয়ারম্যান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান এ সভার সভাপতিত্ব করেন।

যমুনা ব্যাংক পিএলসির আয়োজনে সভায় যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদসহ পিডিবিএলের সদস্য ২২টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও/তাদের প্রতিনিধি, সিইও পিডিবিএল, ট্রেজারি প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

—জা. অর্থনীতি/এনজে