সুনামগঞ্জ প্রতিনিধি: নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি ও সাবেক পিপি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের ট্রাফিক পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ১৮ সেপ্টেম্বর সুনামগঞ্জ সদর মডেল থানায় ৬৩ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলায় ৬৩নং আসামি ছিলেন খায়রুল কবির রুমেন।
গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখের নেতৃত্বে শহর পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই অভিজিৎ ভৌমিক, এসআই রবিউল ইসলাম সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের ট্রাফিক পয়েন্ট মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আরিফ উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলায় ৬৩নং আসামি ছিলেন খায়রুল কবির রুমেন ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
—জা. অর্থনীতি/এনজে