নিখোঁজের ২ দিন পর ডোবায় মিললো সাবেক মাদরাসা সুপারের মরদেহ
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের দুই দিন পর একটি ডোবা থেকে ফরিদুল রহমান (৩৬) নামে এক সাবেক মাদরাসা সুপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের দক্ষিণ বেলমুড়া এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত ফরিদুল রহমান হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রায়পুর গ্রামের ছাবির হোসেনের ছেলে। তিনি জেলার মাধবপুর উপজেলার ‘মোহাম্মদপুর বাগে মদিনা ইবতেদায়ি মাদ্রাসা’র সুপারিনটেনডেন্ট (সুপার) হিসেবে এক সময় কর্মরত ছিলেন।

বাগেরহাটে ৭ বছরের কন্যাশিশুকে গলা কেটে হত্যা

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে ফরিদুল রহমান নিখোঁজ ছিলেন। স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের গুনিয়াউক ইউনিয়নের বেলমুড়া এলাকার একটি ডোবায় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে স্বজনরা এসে মরদেহ শনাক্ত করেন। 

নাসিরনগর থানার (ওসি) মো. শাহিনুল ইসলাম জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। পরিবারের লোকজন এসে মরদেহের পরিচয় সনাক্ত করেছে। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

—জা. অর্থনীতি/এনজে