কেন কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেবে নেটফ্লিক্স?

বিনোদন ডেস্ক: বিশ্বজুড়ে প্ল্যাটফর্মটির রাজস্ব এবং ক্রমাগত গ্রাহক বৃদ্ধি সত্ত্বেও প্রায় ৫০০ থেকে ৮০০ জন কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে বিনোদন দুনিয়ার শীর্ষ স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স। মূলত প্রাতিষ্ঠানিক পুনর্গঠন এবং খরচের লাগাম টেনে প্রবৃদ্ধির গতি আরও দ্রুত করাই এই সিদ্ধান্তের মূল কারণ। 

সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে আয়োজিত ‘ব্লুমবার্গ স্ক্রিনটাইম’ সম্মেলনে নেটফ্লিক্সের কো-সিইও  টেড সারানডোস জানান, ব্যবসা বৃদ্ধি পেলেও তা তাদের প্রত্যাশিত মাত্রার চেয়ে কিছুটা ধীরগতির। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, ‘সামগ্রিকভাবে আমাদের প্রবৃদ্ধির গতি আমার প্রত্যাশার চেয়ে কম। আমরা এই গতি আরও বাড়াতে চাই।’

বিশ্লেষকদের মতে, নেটফ্লিক্সের আয় দ্বিপাক্ষিক হারে বাড়লেও প্রযুক্তি, বিপণন এবং পরিচালন সংক্রান্ত ব্যয় রাজস্বের তুলনায় দ্রুত বাড়ছে। একদিকে লাইভ স্ট্রিমিং ও এআই প্রযুক্তিতে ভারী বিনিয়োগ অন্যদিকে বাজার প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়ায় অতিরিক্ত মেইনটেন ব্যয় কমাতে এমন বড় ছাঁটাইয়ের পথে হাঁটছে তারা। 

ইন্ডিয়া টাইমসের সূত্রমতে, প্রতিষ্ঠানটির ১৬ হাজারেরও বেশি পূর্ণকালীন কর্মীর মধ্যে এই ছাঁটাই প্রক্রিয়া বাস্তবায়ন হলে এটি হবে ২০২২ সালের পর নেটফ্লিক্সের সবচেয়ে বড় কর্মী ছাঁটাইয়ের ঘটনা। যদিও স্ট্রিমিং জায়ান্টের এমন সিদ্ধান্তে মোট কর্মীর মাত্র ৫ শতাংশই পড়তে যাচ্ছেন বিড়ম্বনায়।

জা. অর্থনীতি/এআর