ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষদভিত্তিক মেধাক্রমের ভিত্তিতে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ শিক্ষার্থী ‘ডিন’স অ্যাওয়ার্ড’ পেয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে আটটি অনুষদের এ সকল শিক্ষার্থীর হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের নয় শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মোহাম্মদ আল-ফাইদ ও আলি আহসান মোহাম্মদ জুবায়ের। দ্বিতীয় স্থান অর্জন করেছেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মোহাম্মদ জহিরুল ইসলাম এবং দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নাজমুল ইসলাম। তৃতীয় স্থান অর্জন করেছেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আব্দুল্লাহ ইহসান ভুঁইয়া, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মো. দেলওয়ার হোসেন, মো. শরিফুল ইসলাম ও নাইমুর রহমান এবং দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নোমান আল হাদি।
কলা অনুষদের ৩ শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের মোসা. তানজিলা খাতুন। দ্বিতীয় স্থান অর্জন করেছেন একই বিভাগের মো. হাফিজুল ইসলাম এবং তৃতীয় স্থান অর্জন করেছেন জেবা রহমান।
সামাজিক বিজ্ঞান অনুষদের ৪ শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন লোকপ্রশাসন বিভাগের মো. মুনতাকিম রহমান। দ্বিতীয় স্থান অর্জন করেছেন অর্থনীতি বিভাগের মো. টগর আলী ও জেসিয়া খাতুন। তৃতীয় স্থান অর্জন করেছেন মোসা. সিরাজুম মুনিরা।
আইন অনুষদের ৩ শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন আইন ও ভূমি প্রশাসন বিভাগের সাদিয়া। দ্বিতীয় স্থান অর্জন করেছেন একই বিভাগের রাফিয়া খাতুন এবং তৃতীয় স্থান অর্জন করেছেন মোসা. হাফসা খানম সন্ধানী।
ব্যবসায় প্রশাসন অনুষদের ছয় শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সুমি খাতুন। দ্বিতীয় স্থান অর্জন করেছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রত্যয় সানা। তৃতীয় স্থান অর্জন করেছেন একই বিভাগের মো. সিরাজুল ইসলাম, অনিন্দ সাহা, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ফয়সাল আহমেদ ফাহিম এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের মেহেদী হাসান শিকদার।
বিজ্ঞান অনুষদের ৩ শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন পরিসংখ্যান বিভাগের মো. মেহেদী হাসান লিমন। দ্বিতীয় স্থান অর্জন করেছেন একই বিভাগের মো. মাহমুদুল হাসান এবং তৃতীয় স্থান অর্জন করেছেন গণিত বিভাগের আরিফুল ইসলাম।
প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ৫ শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মোসা. মহুয়া রহমান নাইস ও জান্নাতুন নাইম এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. আহসান হাবিব। দ্বিতীয় স্থান অর্জন করেছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের মো. মাহফুজুর রহমান। তৃতীয় স্থান অর্জন করেছেন নাফিজ রহমান সায়িম।
জীববিজ্ঞান অনুষদের ৩ শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন ফার্মেসি বিভাগের আব্দুল্লাহ আল মামুন। দ্বিতীয় স্থান অর্জন করেছেন একই বিভাগের মো. আব্দুল বাশার এবং তৃতীয় স্থান অর্জন করেছেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. মেহেদী হাসান।
অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থী জুবায়ের বলেন, আল হামদুলিল্লাহ, আজ আমি এই অ্যাওয়ার্ড পেয়েছি। আমার এই অর্জনে পিছনে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের এই অ্যাওয়ার্ড আমাদের আগামীর জীবনের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান বলেন, যারা আজকে ডিনস অ্যাওয়ার্ড অর্জন করেছো সকলকে অভিনন্দন। আমি মনে করি এই অ্যাওয়ার্ড পেশাজীবনে তোমাদের সিনসিয়ার হতে সহায়তা করবে। এই সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করবে। ইসলামী বিশ্ববিদ্যালয়কে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাবে।
এ সময় তিনি আরও বলেন, তোমরা জানো আগামী বছরের শুরুতে ৫ম সমাবর্তন অনুষ্ঠিত হবে। ৪র্থ সমাবর্তনের পরে অল্প সময়ের মধ্যে তোমাদের জন্য এটি আয়োজন করতে পারছি। আমি আশা রাখবো তোমরা সমাবর্তনে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে।
উল্লেখ্য, অনুষ্ঠানে ডিন’স অ্যাওয়ার্ড কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
—জা.অর্থনীতি/এনজে