সিটিকে হারিয়ে বসুন্ধরা কিংসের টানা জয়

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ফুটবল লিগে অপরাজিত যাত্রাবোঝাই রেখে জয়রথ ছুটিয়ে চলেছে বসুন্ধরা কিংস। সিটি ক্লাবকে ৩-০ ব্যবধানে হারিয়ে লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে প্রথমার্ধে সিটি ক্লাবের গোলরক্ষক ইসহাক আলির বীরত্বে গোলবঞ্চিত থাকে বসুন্ধরা। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে ম্যাচের ৪৯ মিনিটে রবসন রবিনহোর চমৎকার গোলে এগিয়ে যায় কিংস।

এরপর ৭১ মিনিটে সফল পেনাল্টি কিকে ব্যবধান ২-০ করেন এমেকা অগবুর্গ। আর ম্যাচের যোগ করা সময়ে দৃষ্টিনন্দন এক গোলে দলের ৩-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন বদলি ফরোয়ার্ড সৈয়দ কাজেম কিরমানি শাহ। এই হারের মধ্য দিয়ে লিগে সিটির অপরাজিত যাত্রার অবসান ঘটল।

অন্যদিকে মানিকগঞ্জে অন্য ম্যাচে পিডব্লিউডিকে ২-০ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে মোহামেডান। বিজয়ী দলের হয়ে গোল দুটি করেন সুলেয়মান দিয়াবাতে ও মোহাম্মদ রাকিব।

জা. অর্থনীতি/এআর