জাতীয় অর্থনীতি বিনোদন: যুক্তরাজ্যের সাবেক জনপ্রিয় কমেডিয়ান ও উপস্থাপক রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে চলমান যৌন নিপীড়ন ও ধর্ষণ মামলায় সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে দ্বিতীয় সপ্তাহের শুনানি সম্পন্ন হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) ২০০৪ সালের একটি ঘটনার বিচার চলাকালে এক ভুক্তভোগীর দেওয়া পুলিশের সাক্ষাৎকারের ভিডিও আদালতে প্রদর্শন করা হয়।
ভুক্তভোগী জানান, লন্ডনের সোহোর একটি বারে রাসেল ব্র্যান্ডের সঙ্গে মাত্র এক মিনিট কথা বলার পরই তিনি জোড়পূর্বক তার বুক স্পর্শ করেন এবং টেনে টয়লেটে নিয়ে যান। সেখানে তাকে মৌখিক ধর্ষণের শিকার হতে হয়। আত্মরক্ষায় অক্ষম হয়ে পড়া ওই নারী ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে যান বলে আদালতে জানান। পুলিশি জেরার সময় সেই মুহূর্তে তিনি কী পোশাক পরছিলেন, এমন প্রশ্ন করায় তা নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী আরও জানান, ঘটনার পর ব্র্যান্ড এমন আচরণ করেছিলেন যেন কিছুই ঘটেনি। পরবর্তীতে তিনি এই ঘটনার ট্রমা ও লজ্জায় কাউকে কিছু জানাননি। পরবর্তীতে ২০২৩ সালে গণমাধ্যমে অন্যান্য অভিযোগ দেখে তিনি মামলা করার সাহস পান।

উল্লেখ্য, ছয়জন নারীর আনা মোট তিনটি ধর্ষণ, তিনটি যৌন নিপীড়ন এবং একটি শালীনতাহানির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন ৫০ বছর বয়সী রাসেল ব্র্যান্ড। অন্তত ছয় সপ্তাহব্যাপী এই হাই-প্রোফাইল মামলার বিচারকার্য চলবে বলে জানিয়েছে দ্য হলিউড রিপোর্টার।
জা. অর্থনীতি/এআর