ছবি: জাতীয় অর্থনীতি
ঝিনাইদহ প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে দেবী দুর্গার বিদায়লগ্নে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশে চলছে সনাতন ধর্মাবলম্বী নারীদের ঐতিহ্যবাহী ‘সিঁদুর খেলা’।
বুধবার (২১ অক্টোবর) দেবী প্রতিমাকে বরণ ও মিষ্টিমুখ করানোর পর দেবী চরণে অঞ্জলি দিয়ে এই ধর্মীয় আচারে অংশ নিচ্ছেন ভক্তরা।
শাস্ত্রীয় প্রথা অনুযায়ী, একে অপরের কপালে ও সিঁথিতে সিঁদুর পরিয়ে পরিবার ও স্বজনদের মঙ্গল ও দীর্ঘায়ু প্রার্থনা করছেন বিবাহিত নারীরা। বিষাদ ও আনন্দের সংমিশ্রণে ঢাকের বাদ্য আর উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে উপজেলার পূজামণ্ডপগুলো। অত্যন্ত শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কালীগঞ্জে বিজয়া দশমীর এসব আনুষ্ঠানিকতা পরিচালিত হচ্ছে।
—জা.অর্থনীতি/এনজে