অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী

জাতীয় অর্থনীতি রাজশাহী: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তিনি তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মিজানুর রহমান মিনু জানান, 'ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে শরীরে রক্তের মাত্রা কমে যাওয়ায় চিকিৎসকের তত্ত্বাবধানে তিন ব্যাগ রক্ত সঞ্চালন করা হয়েছে।'

পোস্টে তিনি লেখেন, 'মহান আল্লাহর অশেষ রহমতে বর্তমানে আমি সুস্থ আছি, আলহামদুলিল্লাহ।'

—জা.অর্থনীতি/আরএস