‘ডিগার’-এ টম ক্রুজের ২ হাজার কোটি টাকার লোকসান

জাতীয় অর্থনীতি বিনোদন: হলিউড সুপারস্টার টম ক্রুজের সিনেমা মানেই বক্স অফিসে ঝড় আর দুর্দান্ত অ্যাকশন উন্মাদনা। তবে চিরচেনা সেই ধারা ভেঙে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে বড় ধরনের ধাক্কা খেলেন এই অভিনেতা। আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু পরিচালিত নতুন সিনেমা ‘ডিগার’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, সিনেমাটির কারণে প্রায় ২ হাজার কোটি টাকার বিশাল লোকসান গুনতে হতে পারে। ছবিটি আন্তর্জাতিক ভাবে মুক্তি দেওয়া হয় ২ অক্টোবর।

বড় বাজেটের এই সিনেমার নির্মাণ ও প্রচারে প্রায় ২৮ কোটি ডলার খরচ হলেও আয় হয়েছে সামান্যই। মুক্তির পর প্রথম সপ্তাহে উত্তর আমেরিকায় মাত্র ৮০ লাখ ডলার আয় করে সিনেমাটি। এর পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে বেশ কিছু বিষয়।

টম ক্রুজকে সাধারণত দর্শকরা ‘মিশন: ইমপসিবল’ ফ্র্যাঞ্চাইজির মতো হাই-ভোল্টেজ অ্যাকশনে দেখতে অভ্যস্ত। কিন্তু ‘ডিগার’ একটি রাজনৈতিক ব্যঙ্গাত্মক ধাঁচের সিনেমা, যেখানে তিনি খামখেয়ালি এক তেল ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করেছেন। চেনা ছকের বাইরে এই ভিন্নধর্মী চরিত্র এবং সিনেমার গল্প নিয়ে বিপণনেও ছিল অস্পষ্টতা। ফলে ট্রেলার দেখে বিভ্রান্ত হন দর্শকরা।

পাশাপাশি, সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া এবং দর্শকদের মধ্যে ইতিবাচক প্রচারের অভাব সিনেমাটির ব্যবসাকে আরও দুর্বল করে দেয়। সব মিলিয়ে বিপুল নির্মাণ ব্যয়ের তুলনায় এই বাজে আয় টম ক্রুজের ক্যারিয়ারে বড় এক আর্থিক ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

জা. অর্থনীতি/এআর