কক্সবাজারে গেলেই ঘরের মতো অনুভূতি হয় মিমের

বিনোদন ডেস্ক: ব্যস্ততার ফাঁকে একটু নিরিবিলি সময় কাটাতে পছন্দ করেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। আর অবকাশ যাপনের জন্য তার পছন্দের জায়গাগুলোর মধ্যে রয়েছে কক্সবাজার। সমুদ্রঘেরা এই পর্যটন নগরীতে গেলেই যেন খুঁজে পান পরিচিত পরিবেশের স্বস্তি ও মানসিক প্রশান্তি।

সম্প্রতি কক্সবাজারে অবকাশ যাপনের কিছু মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মিম। শনিবার (২৪ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একগুচ্ছ ছবি প্রকাশ করেন তিনি। ছবিগুলো কক্সবাজারের একটি রিসোর্টে তোলা বলে ধারণা করা হচ্ছে।

প্রকাশিত ছবিতে মিমকে অফ-হোয়াইট রঙের ঢিলেঢালা কুর্তি ও হালকা হলুদ রঙের ফ্লোরাল প্রিন্টের পায়জামা পরতে দেখা গেছে। তার পোশাকে ছিল স্বাচ্ছন্দ্যের ছাপ। ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনেও কক্সবাজারের প্রতি ভালো লাগার কথা তুলে ধরেছেন অভিনেত্রী। সেখানে তিনি লিখেছেন, ‘যেখানে (কক্সবাজার) গেলে মনে হয়, ঘরেই আছি।’

মিমের এই পোস্ট ঘিরে ভক্তদের মধ্যেও বেশ সাড়া দেখা গেছে। পোস্ট দেওয়ার চার ঘণ্টার মধ্যে এতে সাড়ে চার হাজারের বেশি প্রতিক্রিয়া পড়ে। মন্তব্য করেন শতাধিক মানুষ। কেউ অভিনেত্রীকে নিজের অন্যতম প্রিয় শিল্পী হিসেবে উল্লেখ করেছেন, আবার কেউ তার স্বাভাবিক সাজের প্রশংসা করেছেন। কয়েকজন জানতে চেয়েছেন, তিনি কক্সবাজারের কোন হোটেলে অবস্থান করছেন।

এদিকে, অভিনয়ের ব্যস্ততাও রয়েছে মিমের। কিছুদিন আগে আলভী আহমেদের পরিচালনায় ‘জীবন অপেরা’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। সিনেমাটিতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন শরিফুল রাজ। তবে সিনেমাটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

জা.অর্থনীতি/এসআই