জুবিন গার্গের মৃত্যু: ন্যায়বিচারের দাবিতে উত্তাল আসাম

জাতীয় অর্থনীতি বিনোদন: আসামের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর এক বছরেরও বেশি সময় পার হলেও বিচার না পাওয়ায় ক্ষোভে ফুসে উঠেছে পুরো আসাম। প্রয়াত এই শিল্পীর ন্যায়বিচারের দাবিতে বিরোধী রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছেন তার স্ত্রী গরিমা শইকীয়া গার্গ।

সংগীতশিল্পীর মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্তদের জামিন পাওয়ার বিষয়টি জনমনে তীব্র অসন্তোষ তৈরি করেছে। বিশেষ করে আসাম পুলিশের বরখাস্ত হওয়া ডেপুটি সুপারিনটেনডেন্ট সন্দীপন গার্গ এবং সহশিল্পী অমৃতপ্রভা মহন্তের জামিন পাওয়ার ঘটনায় গৌহাটি হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ দেখা দিয়েছে। এই জামিনের রাগকে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে।

কংগ্রেস, রাইজর দল ও আসাম জাতীয় পরিষদসহ প্রধান বিরোধী দলগুলো রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে গরিমা গার্গের নেতৃত্বে একজোট হয়েছে। সোনাপুরের ‘জুবিন গার্গ ক্ষেত্র’ প্রাঙ্গণে আয়োজিত বিশাল জনসভা থেকে অরাজনৈতিক ব্যানারে আসামজুড়ে বৃহত্তর গণআন্দোলনের ডাক দেওয়া হয়েছে। পরিবারের পাশাপাশি কোটি ভক্তদের এখন একটাই দাবি—জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু ও দ্রুত বিচার।

জা. অর্থনীতি/এআর