এশিয়ান কাপ আর্চারিতে বাংলাদেশ নারী দলের সোনা জয়

জাতীয় অর্থনীতি স্পোর্টস: ইরাকের সুলায়মানিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাংকিং টুর্নামেন্ট, লেগ-২-এ দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ কম্পাউন্ড নারী দল। ফাইনালে কাজাখস্তানকে ২৩১-২২০ পয়েন্টে পরাজিত করে এই গৌরব অর্জন করেন তিন কৃতি আর্চার বন্যা আক্তার, কুলছুম আক্তার মনি ও শ্রীপর্না বিশ্বাস।

ফাইনালে শুরু থেকেই নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখেন বাংলাদেশের মেয়েরা। চারটি এন্ডে যথাক্রমে ৫৭, ৫৭, ৫৮ ও ৫৮ পয়েন্ট তুলে তারা মোট ২৩০ পয়েন্ট অর্জন করেন। অন্যদিকে কাজাখস্তান সংগ্রহ করে ২২০ পয়েন্ট। ফলে ১০ পয়েন্টের বড় ব্যবধানে জয় নিশ্চিত হয় বাংলাদেশের নারী আর্চারদের।

এই ঐতিহাসিক সাফল্যে আর্চার, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। আন্তর্জাতিক অঙ্গনে দেশের এই ধারাবাহিক সাফল্য লাল-সবুজের পতাকা আরও উঁচুতে তুলে ধরেছে।

জা. অর্তনীতি/এআর