পপ সেনসেশন লর্ড, কিউই তারকার বিশেষ বার্তা

জাতীয় অর্থনীতি বিনোদন: জীবনের নতুন এক দশকে পা দিয়ে বিশ্বখ্যাত নিউজিল্যান্ডীয় সংগীতশিল্পী ও গানলেখক লর্ড তার ৩০তম জন্মদিনে ভক্তদের উদ্দেশ্যে এক আবেগঘন ও অন্তরঙ্গ বার্তা পাঠিয়েছেন।

৭ নভেম্বর ৩০ বছরে পদার্পণ করেছেন ‘রয়্যালস’ খ্যাত এই জনপ্রিয় গায়িকা, যার আসল নাম এলা ইয়েলিচ-ও'কনর। জন্মদিনের বিশেষ মুহূর্তে ভক্তদের উদ্দেশ্যে পাঠানো নিজস্ব নিউজলেটারে জীবনের নতুন এই অধ্যায় নিয়ে নিজের অনুভূতি শেয়ার করেছেন তিনি।

image

বিশ বছর বয়সে পা রাখার সময়ের সঙ্গে বর্তমান ত্রিশে পৌঁছানোর অনুভূতির দারুণ এক পার্থক্য তুলে ধরেন এই তারকা।
সংগীত জগতে এক অনন্য ধারার প্রবক্তা হিসেবে পরিচিত লর্ড মাত্র ১৬ বছর বয়সে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেন। তার এই পরিপক্ব ও ইনোভেটিভ গানের কথা বিশ্বজুড়ে তরুণ প্রজন্মের মনে গভীর দাগ কেটেছে। চলতি বছরের জুলাই মাসে জার্মানির বার্লিনে অনুষ্ঠিত ‘লোল্লাপালুজা’ উৎসবে তার জমকালো পরিবেশনা বেশ প্রশংসিত হয়েছিল।

নিজের জন্মদিনের অনুভূতি প্রকাশ করতে গিয়ে লর্ড ভক্তদের জানান, সময়ের সঙ্গে সঙ্গে শিল্পী হিসেবে এবং মানুষ হিসেবে তার দেখার দৃষ্টিভঙ্গি বদলেছে। জন্মদিনের এই বিশেষ বার্তায় তিনি বলেন, “আমি কেবল লিখে যাচ্ছি... জীবনের এই নতুন দশকটি এক ভিন্ন প্রাপ্তি ও উপলব্ধি নিয়ে এসেছে।”

জা. অর্থনীতি/এআর