বিনোদন প্রতিবেদক: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী মানেই বাড়তি বিতর্ক। বিয়ে, সন্তান জন্মদান এবং অপু বিশ্বাস প্রসঙ্গে বারবারই খবরের শিরোনাম হয়েছেন তিনি। শাকিব খানকে বিয়ে করে প্রথম সন্তান বীরের জন্মের সময় হঠাৎ করে আড়ালে চলে যান এই চিত্রনায়িকা। তখন তাকে নিয়ে নানা জল্পনা শুরু হয়। প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্মের আগে যেভাবে উথাও হয়ে গিয়েছিলেন, ঠিক একইভাবে আবারও হদিস মিলছে না বুবলীর। গত বছরের শেষের দিকেই হঠাৎ গুঞ্জন ওঠে আবার মা হচ্ছেন বুবলী। গণমাধ্যমে তার অন্তঃসত্তার ছবিও প্রকাশ করা হয়।
এরপর বিভিন্ন মাধ্যমে এ নিয়ে চর্চা শুরু হয়। এমনকি খবর রটে, বুবলীর গর্ভে আবারও শাকিব খানের সন্তান এবং শাকিবের পরামর্শেই ফের যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বুবলী। কিন্তু বিষয়টি নিয়ে তেমন কোনো প্রতিবাদ করেননি অভিনেত্রী। এর মধ্যে গত ঈদের পর থেকেই বুবলীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। কোথায় আছেন তিনি, এ বিষয়েও স্পষ্ট কোনো ধারণা দিতে পারছেন না কেউ।
এদিকে, অচিরেই মুক্তি পাচ্ছে বুবলীর দুই সিনেমা। এটা নিয়েও নায়িকার পক্ষ থেকে কোনো মন্তব্য নেই। মুঠোফেোন, সোশ্যাল মিডিয়াতেও সাড়া নেই তার। বিশেষ একটি সূত্র থেকে জানা গেছে, তিনি বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সন্তান ধারণের জন্য তিনি নিজেকে আড়াল করেছেন। তবে, এর সদুত্তর মেলেনি কোথাও।
উল্লেখ্য, ২০১৮ সালের ২০ জুলাই অভিনেতা শাকিব খানকে বিয়ে করেন বুবলী। এরপর ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে জন্ম দেন একমাত্র সন্তান শেহজাদ খান বীরকে। যদিও তাদের বর্তমান সম্পর্ক নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশার খানিকটা রয়ে গেছে। যদিও শবনম বুবলীকে নিজের সন্তানের মা হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন শাকিব খান।
—জা. অর্থনীতি/এনএ
