অনলাইন ডেস্ক: গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের সর্বশেষ হট সিরিজের ডিভাইস ‘হট ৭০’ উন্মোচন করেছে। পারফরম্যান্স, স্মুথ ডিসপ্লে এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির ওপর জোর দিয়ে তৈরি এই স্মার্টফোনটি গেমিং ও দৈনন্দিন ব্যবহারে উন্নত অভিজ্ঞতা দেবে।
ডিভাইসটিতে রয়েছে মিডিয়াটেক হেলিও জি১০০ আল্টিমেট চিপসেট এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, যা ৯০ এফপিএস পর্যন্ত গেমিং সাপোর্ট করে। এতে থাকা ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং দীর্ঘ সময় নিরবচ্ছিন্ন ব্যবহার নিশ্চিত করে। পাশাপাশি ‘বাইপাস চার্জিং’ প্রযুক্তি ফোনকে ঠান্ডা রাখতে সহায়তা করে।
ফোনটিতে ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। স্টাইলিশ ডিজাইন এবং থার্মো অরেঞ্জ ভ্যারিয়েন্টের রঙ পরিবর্তনের ফিচার ব্যবহারকারীদের ভিন্ন অভিজ্ঞতা দেবে।
হট ৭০ পাওয়া যাচ্ছে ৪ জিবি ও ৬ জিবি র্যামসহ ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে, যার দাম যথাক্রমে ১৮,৯৯৯ টাকা ও ২১,৯৯৯ টাকা। ৮ জিবি র্যামের আরেকটি ভ্যারিয়েন্ট শিগগিরই বাজারে আসবে।
সাশ্রয়ী মূল্যে ভালো পারফরম্যান্স খুঁজছেন এমন ব্যবহারকারীদের জন্য ইনফিনিক্স হট ৭০ হতে পারে একটি উপযুক্ত পছন্দ।
