অর্থনীতি ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৩ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা বা ১০ দশমিক ০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল অ্যাপেক্স ট্যানারি লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তৃতীয় স্থানে থাকা রংপুর ডেইরি অ্যান্ড ফুড লিমিটেড এর শেয়ার দর ২ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৮৮ শতাংশ বেড়েছে।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ৯ দশমিক ৬৯ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ৯ দশমিক ২৯ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্স ৮ দশমিক ০৯ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্স ৭ দশমিক ২৩ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইল ৭ দশমিক ১২ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্স ৭ দশমিক ০২ শতাংশ এবং মেঘনা ইন্স্যুরেন্স ৬ দশমিক ৪২ শতাংশ বেড়েছে।
—জা.অর্থনীতি/এএইচএ