পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন।

সোমবার (১ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেছেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভা গঠন করা হয়। সে সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় দায়িত্ব পান দীপেন দেওয়ান। মন্ত্রিসভা গঠনের পর এই প্রথম কোনো মন্ত্রী পদত্যাগ করলেন।

—জা. অর্থনীতি/এনজে