গোলরক্ষক ভোজিনহার মাকে বিশ্বকাপে আনছে যুক্তরাষ্ট্র
ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে স্পেনের বিপক্ষে ঐতিহাসিক ড্রয়ের পর আবেগঘন মন্তব্য করে আলোচনায় আসা কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার মাকে যুক্তরাষ্ট্রে আনার উদ্যোগ নিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। আন্তর্জাতিক সংবাদসংস্থা সিএনএনের বরাতে জানা গেছে, ভিসা–সংক্রান্ত খরচের কারণে ভোজিনহার মা যুক্তরাষ্ট্রে এসে খেলা দেখতে পারেননি— এমন খবর প্রচারের পর মার্কিন প্রশাসন এই সহায়তার হাত বাড়ায়।

বর্তমানে ভোজিনহার মায়ের বৈধ পাসপোর্ট না থাকায় তিনি নতুন পাসপোর্ট সংগ্রহের প্রক্রিয়ায় রয়েছেন। নিয়ম অনুযায়ী বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়দের নিকটাত্মীয়দের জন্য ভিসা জামানতের নিয়ম শিথিল করা হয়েছে এবং বিষয়টি সমাধানে খেলোয়াড়ের পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হচ্ছে।

৪০ বছর বয়সী ভোজিনহা বর্তমানে পর্তুগালের দ্বিতীয় স্তরের এক ক্লাবে খেলেন এবং স্পেনের বিপক্ষে ম্যাচে সাতটি দুর্দান্ত গোল রক্ষা করে সাড়ে পাঁচ লাখ মানুষের দেশ কেপ ভার্দেকে ফুটবল ইতিহাসের অন্যতম বড় সাফল্য এনে দেন। ম্যাচ শেষে ভোজিনহা বলেছিলেন, তিনি চেয়েছিলেন তার মা মাঠে উপস্থিত থেকে এই বিশেষ মুহূর্তের সাক্ষী হোন।

এই দুর্দান্ত পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীর সংখ্যা এক কোটির কাছাকাছি পৌঁছে গেছে। বিশ্বকাপে আগামী রোববার (২১ জুন) উরুগুয়ের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে কেপ ভার্দে।
সূত্র: সিএনএন 

—জা. অর্থনীতি/এলএটি