বিশ্বে বায়ুদূষণে শীর্ষে নয়াদিল্লি, ঢাকার অবস্থান কত?

অনলাইন ডেস্ক: বিশ্বের বায়ুদূষণের সর্বশেষ তালিকায় আজ শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। রোববার (৫ জুলাই) সকাল ৯টার দিকে শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ২২৭, যা খুবই অস্বাস্থ্যকর পর্যায়ের মধ্যে পড়ে।

অন্যদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা এই তালিকায় ২৫তম অবস্থানে রয়েছে। একই সময়ে ঢাকার কোয়ালিটি ইনডেক্স ছিল ৭১, যা তুলনামূলকভাবে মাঝারি বা সহনীয় বায়ুমানের নির্দেশ করে।

আইকিউএয়ারের লাইভ সূচকে দ্বিতীয় স্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা, যার একিউআই ১৭২। তৃতীয় অবস্থানে পাকিস্তানের লাহোরের একিউআই ১৬৭। এরপর চতুর্থ স্থানে আছে কঙ্গোর রাজধানী কিনশাসা ১৬১ এবং পঞ্চম স্থানে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ১৩৯।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০-৫০ হলে বায়ুর মান ভালো, ৫১-১০০ হলে মাঝারি, ১০১-১৫০ হলে সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর, ১৫১-২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১-৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

জা.অর্থনীতি/এসআই