দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পৌছাতে নিরলস পরিশ্রম করতেছে প্রধানমন্ত্রী: তুহিন
ছবি: জাতীয় অর্থনীতি

নীলফামারী প্রতিনিধি: বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ উন্নয়নশীল রাষ্ট্রে রূপান্তর করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার ৩০ (জুলাই) সকালের দিকে শহরের মশিউর রহমান ডিগ্রি কলেজের মসজিদ ও একাডেমিক (২য় ও ৩য় তলা)নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্হাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, তিনি দেশের জন্য,দেশের মানুষের উন্নয়নের জন্য রাতদিন একাকার করে কাজ করতেছে। 

তিনি আরও বলেন,কৃষি বান্ধব এই জেলাকে আরও আধুনিকতর করতে সদরে কৃষি অঞ্চল ট্রেনিং ইনস্টিটিউট অতিশীঘ্রই চালু করবে সরকার। শিক্ষিত বেকারত্ব দূরীকরণে ডোমার উপজেলায় টেকনিক্যাল ট্রেনিং (টি টি সি) সেন্টার চালু হওয়ার আশ্বাস দেন। 

মশিউর রহমান ডিগ্রি কলেজের গর্ভনিংবডির সভাপতি সোহেল পারভেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রেহেনা আক্তার রানু (সংরক্ষিত সদস্য মহিলা আসন-৪) এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মিজানুর রহমান চৌধুরী,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক প্রফেসর মো: গোলাম মাজেদ,জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: হাজেরুল ইসলাম, ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর সহধর্মিণী তামান্না ইয়াসমিন সহ জেলা,উপজেলা, ও ইউনিয়ন বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী।এসময় বক্তরা বলেন নীলফামারীকে উন্নয়নশীল জেলা ও বেকারত্ব দূরীকরণ,আধুনিক কৃষিজ জেলা, শিক্ষার অগ্রসর, খেলাধুলা সহ আধুনিক জেলায় রুপান্তর করতে সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামীতে জেলা পরিষদ, পৌরসভা,উপজেলা ও ইউনিয়ন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে ভোটের মাধ্যমে জয় লাভ করার জন্য সকলকেই ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

 —জা. অর্থনীতি/এলএটি