গাইবান্ধায় হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
ছবি সংগৃহীত

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আকস্মিক হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন। এদিকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর জেনারেল হাসপাতালে হটাৎ আগমন করেন।

রোববার সকাল ১১ টার দিকে তিনি উপজেলা স্বাস্থ কমপ্লেক্স পরিদর্শনে যান মন্ত্রী। এসময় সরকারি ওষুধ সাধারণ রোগিদের না দেওয়ার অপরাধে দুইজনকে সাসপেন করার নির্দেশ দেন। 

জানা যায়, সকাল ১১ টার দিকে তিনি গোবিন্দগঞ্জ হাসপাতালে পরিদর্শনে আসেন মন্ত্রী। তাৎক্ষনিক একজন কুকুরে কামড়ে আহত রোগির সাথে দেখা হয়। তিনি ওই রোগির কাছে জানতে চান ভ্যাকসিন কোথায় পেলেন। পরে ওই রোগি মন্ত্রীকে জানান, ১ হাজার ৩০ টাকা দিয়ে বাহির থেকে কিনে আসছেন।

পরে মন্ত্রী হাসপাতাল তত্ববধায়কের কাছের জানতে চান, সরকারি অ্যান্টী র্যাবিস ভ্যাকসিন হাসপাতালে থেকেও কেন সরবরাহ করা হয় না। 

রোগির স্বজনরা জানায়, সকালে এক নারীকে কুকুর কামড় দেয়। পরে ওই নারী ভ্যাকসিন দিতে হাসপাতালে আসেন। এসময় হাসপাতাল থেকে জানানো হয়, ভ্যাকসিন নেই। বাহির থেকে কিনতে আনতে হবে। তাই তারা বাহির থেকে কিনে আনেন। তাৎক্ষনিক স্বাস্থ মন্ত্রী হাসাপাতালে উপস্থিত হন।

এসময় উপস্থিত ছিলেন সদর-২ আসনের সংসদ সদস্য আব্দুল করিম সরকার, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক সৈয়দ ময়নুল হাসান সাদিক, জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন, সিভিল সার্জন রফিকুজ্জামান, জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহমুদুল নবী টিটুলসহ অন্যরা। 

এরপর উপস্থিত সাংবাদিকদের হাসপাতালটির নানা অব্যবস্থাপনা নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গত দীর্ঘ সতেরো বছরে স্বাস্থ্য খাতকে অবহেলা করা হয়েছে। আমাদের সরকারের দায়িত্ব নেওয়ার মাত্র সাড়ে ৫ মাস হয়েছে। তবুও আমরা চেষ্টা করছি ডাক্তারদের নিয়মানুবর্তীতা বৃদ্ধি ও দুর্নীতি বন্ধ করার। তিনি আরো বলেন, হাসপাতালটিতে নানা অব্যবস্থাপনা রয়েছে। সব কিছু নোট করে নিয়েছি। ঢাকায় গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

সেই সাথে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ৯ তলা বিশিষ্ট হাসপাতালের নির্মিত ভবনটির কার্যক্রম শুরুর বিষয়ে বলেন, জনবল ও ভবনটির যন্ত্রপাতির পর্যাপ্ত পরিমান ঘাটতি রয়েছে। ডিসেম্বরের মধ্যে নতুন ভবনটির যাবতীয় যন্ত্রপাতি সরবারহ ও জনবল নিয়োগ দিয়ে পুরোদমে কার্যক্রম শুরু করা হবে বলে জানান তিনি। 

এর আগে সকাল ১১টার দিকে মন্ত্রী গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে করেন। এসময় সরকারি ওষুধ সাধারণ রোগিদের না দেওয়ার অপরাধে উপ-সহাকরী কমিউনিটি মেডিকেল অফিসার হেদায়েতুল ইসলাম চৌধুরী ও মেডিকেল অফিসার ডা. জিল্লুর রহমান নামে দুইজনকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন।

—জা. অর্থনীতি/এলএটি