দেশের বিভিন্ন এলাকায় হঠাৎ করেই বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে অনেক বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে বেশ উদ্বেগ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন দেশের জনপ্রিয় ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী।
মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আজহারী বিদ্যুৎ বিল স্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার কথা তুলে ধরেছেন। তিনি লিখেছেন, হঠাৎ করে আমার বাসার বিদ্যুৎ বিলও বেড়েছে অস্বাভাবিকভাবে। পরিচিত অনেকেরই একই অভিযোগ। আশাকরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
তার এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। অনেক ফেসবুক ব্যবহারকারী মন্তব্যে নিজেদের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার কথা তুলে ধরেন। কেউ কেউ বিল নির্ধারণ প্রক্রিয়া পর্যালোচনার কথা জানান, আবার অনেকে এই বিষয়ে দ্রুত তদন্তের দাবি জানান।
জা.অর্থনীত/ ওএফএ