আন্তর্জাতিক পরিমণ্ডলে সমকালীন ইসলামী চিন্তা, যুবসমাজের বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জ এবং শরিয়াহ বিষয়ে প্রাঞ্জল উপস্থাপনার জন্য পরিচিত ভারতের বিশিষ্ট আলেম ওয়াহইয়াইন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুফতি শামায়েল নাদভী এবং পাকিস্তান ইউথ ক্লাবের ডাইরেক্টর, জনপ্রিয় ইসলামিক স্পিকার তোয়াহা বিন জলিল বাংলাদেশ সফরে আসছেন।
তাদের অংশগ্রহণে সিয়ান পাবলিকেশন লিমিটেড আয়োজন করতে যাচ্ছে দুটি আন্তর্জাতিক সেমিনার। প্রথম সেমিনার অনুষ্ঠিত হবে ২১ আগস্ট ২০২৬ চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার (ICC)-এ এবং দ্বিতীয় সেমিনার অনুষ্ঠিত হবে ২২ আগস্ট ২০২৬ ঢাকার পিএসসি কনভেনশন হল-এ।
সেমিনারে দেশ-বিদেশের প্রখ্যাত বক্তারা ইসলাম সম্পর্কে প্রচলিত নানা ভুল ধারণার জবাব, আধুনিক সমাজে ইসলামের প্রাসঙ্গিকতা এবং তরুণ প্রজন্মের বিশ্বাস, মূল্যবোধ ও জীবনদর্শন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই আন্তর্জাতিক বক্তার পাশাপাশি বাংলাদেশের বিশিষ্ট আলেম ও গবেষকরাও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য প্রদান করবেন। event.seanpublication.com এ সেমিনারের সিট বুক করতে পারবেন সকলে।
সেমিনার দুটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে ৬ আগস্ট ২০২৬, মঙ্গলবার, বিকেল ৪টায় ঢাকা প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সার্বিক বিষয় তুলে ধরেন সিয়ান পাবলিকেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব আবু তাসমিয়া আহমদ রফিক।
জা.অর্থনীতি/ ওএফএ