নীলফামারী হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির শপথ
ছবি সংগৃহীত

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলা হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি রবিউল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জহুরুল আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান।

—জা. অর্থনীতি/এনজে