নেপালে আকস্মিক বন্যা ও কাদা ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৩২

আন্তর্জাতিক ডেস্ক: নেপালে আকস্মিক বন্যা ও কাদা ধস-বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৩২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৯১০ জন। নিখোঁজদের মধ্যে বিদেশি পর্যটক রয়েছেন অন্তত ৫১৭ জন।

আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো জানাচ্ছে, বৃহস্পতিবার দুপুর স্থানীয় সময় ৩টা ৫০ মিনিট পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে নেপাল পুলিশের মুখপাত্র অভি নারায়ণ কাফলে মৃতের সংখ্যা ৩৩২ জনে পৌঁছানোর তথ্য নিশ্চিত করেছেন।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, নিখোঁজদের মধ্যে ৫১৭ জন বিদেশি পর্যটক, নেপাল সেনাবাহিনীর ৪৪ সদস্য এবং ২৮ জন নেপাল পুলিশের কর্মকর্তা রয়েছেন। এছাড়া আর্মড পুলিশ ফোর্স নেপালের ১৩ জন সদস্যও রয়েছেন নিখোঁজের তালিকায়।

নিখোঁজদের বড় একটি অংশ পর্যটক। তাদের সংখ্যা ৬৪৪ জন; এর মধ্যে ৫১৭ জন বিদেশি এবং ১২৭ জন নেপালি পর্যটক।

—জা.অর্থনীতি/আইবিএম